টেকনাফে দুই রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১২ ১১:৫৫:৫৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার হ্নীলা এলাকার মাঈন উদ্দিন কলেজের পাশ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনই রোহিঙ্গা যুবক। তবে তাদের নাম জানা যায়নি।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, স্থানীয়রা সকালে হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে। এবং ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবাও পাওয়া যায়। নিহত দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
ওসি প্রদীপ কুমার দাশ জানান, নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তবে ধারণা করা হচ্ছে, নিহতরা মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটে থাকতে পারে।
সানবিডি/এইচএন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














