বিকাশের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার বাণিজ্য মেলায়

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১৩ ১২:৪২:৪১


মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ উপলক্ষে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিচ্ছে । এ অফারের আওতায় বিকাশ অ্যাপের মাধ্যমে বাণিজ্য মেলার প্রবেশ গেট অথবা অনলাইনে টিকিট কিনে মূল্য পরিশোধ করলে গ্রাহক তাত্ক্ষণিকভাবে ৫০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

এছাড়া বাণিজ্য মেলায় বিকাশের বুথে এসে নতুন অ্যাকাউন্ট খুলে গ্রাহকরা মেলায় বিনামূল্যে প্রবেশের সুবিধা নিতে পারবেন। বিকাশের ক্যাশব্যাক অফারটি মেলার শেষ দিন পর্যন্ত চলবে।

একজন বিকাশ গ্রাহক একদিনে প্রবেশ টিকিটে সর্বোচ্চ ৩০ টাকা ও মেলা চলাকালীন সময়ে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। প্রবেশ টিকিট ছাড়াও বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে বিকাশে পেমেন্ট করে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করার সুযোগ রয়েছে। মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

যে সব প্রতিষ্ঠানের বিকাশের ক্যাশব্যাক অফার রয়েছে, তার তালিকা পাওয়া যাবে বিকাশের ওয়েবসাইটে (www.bkash.com)।