বিবিএস কেবলসের বোনাস বিওতে জমা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৩ ১১:১৩:৫৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলসের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে রোববার প্রেরণ করা হয়েছে।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিবিএস কেবলসের পরিচালনা পর্ষদ এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সান বিডি/এসকেএস