মঙ্গলবার শুরু অ্যাপেক্সের ২ কোম্পানির লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৩ ১১:১২:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং ও অ্যাপেক্স ফুডস লিমিটেড লভ্যাংশ বিতরণ শুরু হবে। কোম্পানি দুইটির নগদ লভ্যাংশ বিতরণ চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুইটির নগদ লভ্যাংশ রেজিস্ট্রাড অফিস রূপায়ন গোল্ডেন এজ (৫ম ও ৬ষ্ঠ ফ্লোর), ৯৯ গুলশান এভিনিউ, গুলশান থেকে সংগ্রহ করতে হবে। অফিস চলাকালীন সময়ে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
৩০ জুন,২০১৮ সমাপ্ত হিসাব বছরে অ্যাপেক্স স্পিনিং ও অ্যাপেক্স ফুডস ২০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে।
যেসব বিনিয়োগকারীরা অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে পারবে না, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














