বিওতে ৭ কোম্পানির বোনাস শেয়ার জমা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৪ ১০:৩২:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলি টেক্স, ফার কেমিক্যাল, ইফাদ অটোস, মিরাকল ইন্ডাস্ট্রিজ,মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, আর এন স্পিনিং মিল এবং স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলো আজ সোমবার সিডিবিএলের মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ফ্যামিলি টেক্স ৫ শতাংশ, ফার কেমিক্যাল ১০ শতাংশ, ইফাদ অটোস ১০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৮ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং ৫ শতাংশ এবং আরএন স্পিনিং ১০ শতাংশ এবং স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

সান বিডি/এসকেএস