২১ জানুয়ারি রেনউইক যজ্ঞেশ্বরের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৫ ১৪:০৩:৩৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড আগামী ২১ জানুয়ারি, সোমবার বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রেনউইক যজ্ঞেশ্বর পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৫৭ পয়সা।

সান বিডি/এসকেএস