৫ কোম্পানির লভ্যাংশ প্রদান
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৬ ১১:২২:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার ও নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরন করা হয়েছে। বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। আর নগদ লভ্যাংশ ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট ঠিকানার মাধ্যমে ডিভিডেন্ড ওয়ারেন্ট প্রেরণ করা হয়েছে।
কোম্পানি ৪টি হলো : কাট্টালি টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন ওফেমিলিটেক্স।।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কাট্টালি টেক্সটাইলের পর্ষদের ঘোষিত ১০ শতাংশ ও ফেমিলিটেক্সের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বি.ও হিসাবে পাঠানো হয়েছে। আর সায়হাম কটনের ১০ শতাংশ নগদ, সায়হাম টেক্সটাইলের ১৫ শতাংশ নগদ ও বেঙ্গল উইন্ডসোরের ৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরন করা হয়েছে। যা কোম্পানি ৪টির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














