৩ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৬ ১৬:৪১:১১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মতিন স্পিনিং, নাভানা সিএনজি ও আফতাব অটোস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে মতিন স্পিনিং ১৭ শতাংশ নগদ, নাভানা সিএনজি ও আফতাব অটোস ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














