আ‘লীগে ‘বিজয় উৎসবে যে সব রাস্তা বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১৭ ১৪:৩৩:১৫
আওয়ামী লীগের ‘বিজয় উৎসব। টানা তিন মেয়াদে সরকার গঠন করে আগামীর পথ চলা সুগম করেছে আওয়ামী লীগ। তাই এবার সরকার দলীয় ‘বিজয় উৎসব, নিয়ে রয়েছে নানা আয়োজন।শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ‘বিজয় উৎসব,।
ওই দিন ঢাকার সড়ক ব্যবস্থাপনা কেমন হবে, তা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। কীভাবে অনুষ্ঠানস্থলে আসতে হবে, কোথায় যানবাহন পার্কিং করা যাবে, নগরের কোন কোন সড়ক ব্যবহার করা যাবে বা যাবে না, সেসব বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার শাহবাগ থেকে মৎস ভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিরা যাতায়াত করবেন। তাই ওই দিন ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন, যেমন: বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার, চানখাঁরপুল, গোলাপ শাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টো রোড ক্রসিংগুলো থেকে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে।
অনুষ্ঠানস্থলে আসা ব্যক্তিদের কোনো ধরনের হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করার নির্দেশ দিয়েছে ডিএমপি। এ ছাড়া কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














