বাণিজ্য মেলায় ৩৫ শতাংশ ছাড়ে ‘দুরন্ত’ বাইসাইকেল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৭ ১৫:২০:৩৩
বর্তমান সময়ে তরুন প্রজন্মের অন্যতম পছন্দের জিনিস হচ্ছে বাইসাইকেল। স্বাস্থ্যসচেতনদের কাছেও বাহনটি এখন পছন্দের শীর্ষে। তাইতো সবার পছন্দের ডিজাইনের বাইসাইকেল নিয়ে এসেছে দেশের বৃহৎ শিল্পপরিবার প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘দুরন্ত’।
নিরাপদ ভ্রমণের উপযোগী এই বাইসাইকেলে মেলা উপলক্ষে ‘দুরন্ত’ দিচ্ছে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
রাজধানীর শেরেবাংলা নগরে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ১০ নম্বর জেনারেল প্যাভিলিয়নে শোভা পাচ্ছে ‘দুরন্ত’ ব্র্যান্ডের সব বাইসাইকেল।
দুরন্তের প্যাভিলিয়নে লাল, কমলা, আকাশি আর কালোসহ বিভিন্ন রংয়ের সাইকেল পাওয়া যাচ্ছে । ছেলেদের জন্য রয়েছে অ্যালান ডায়নামিক, অ্যালান স্পাইডার, অ্যাভেনজার ও গ্লাডিয়েটরস নামের বিভিন্ন আকৃতির সাইকেল।
মেয়েদের জন্য রয়েছে অ্যালান প্রাইমো, অ্যাঞ্জেলেনা লেডিস ও ক্যামিলিয়া চেরি ইত্যাদি। রয়েছে বাচ্চাদের রাইডার, এনার্জি, গ্লিস্টার নামের বিভিন্ন বাইসাইকেল।
এ ছাড়াও অলিভিয়া, নিকি, দুরন্ত কপারসহ বিভিন্ন খেলনা সাইকেল সর্বনিম্ন এক থেকে দেড় হাজার টাকায় পাওয়া যাচ্ছে মেলায়।
প্রায় দুই শতাধিক ডিজাইনের বাইসাইকেল রয়েছে। পরিবেশবান্ধব, নিরাপদ আকার-আকৃতিসহ সবদিক থেকেই দুরন্ত বাইসাইকেল আধুনিক ও চোখ ধাঁধানো। দামও হাতের নাগালে।
‘সর্বনিম্ন ৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এসব সাইকেল। এ ছাড়া বাচ্চাদের সাইকেল মিলছে ১ হাজার ৫৩৫ টাকা থেকে ৩ হাজার ৯০০ টাকায়। মেলা উপলক্ষে সব ধরনের বাইসাইকেলে রয়েছে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














