বিএসটিআই এ দুর্নীতি ও স্বজনপ্রীতির কোন স্থান নেই: মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১৭ ২০:৩১:২৭
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)এ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সংস্থাটির মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইন, এ সময় তিনি বলেন ক্ষমতাসীন বর্তমান আওয়ামীলীগ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
তিনি আরো বলেন বিএসটিআই’র কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যদি কোন দূর্নীতির অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয় এবং আঞ্চলিক ও জেলা পর্যায়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
বিএসটিআই মহাপরিচালক বলেন, বিএসটিআই একটি সেবাধর্মী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এ প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কোন স্থান নেই। তাই আপনারা কেউ এসব কাজের সাথে যুক্ত হবেন না।
বিএসটিআই কর্মকর্তাদের দেশের জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমাদেরকে ভিশন ২০২১, এসডিজি-২০৩০ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে তা বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














