মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৯ ১৯:৩৩:০৩


মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । তিনি বলেন, যে কোনো মূল্যে আমরা মাদক দমন করব।

শনিবার ১৯ জানুয়ারী  তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি নির্মূলের মত মাদক নির্মূলেও আমরা সফল হব। মাদক দমনের জন্য আমরা  যে কোন পদক্ষেপ গ্রহণ  করব।

তরুণ প্রজন্মকে নিয়ে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই সম্পদকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের মাদক নির্মূল করতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে।

তিনি বলেন,  আমরা সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে  কাজ করছি।  তাই আমাদের যা করা  প্রয়োজন সব করব। অপরাধীদেরকে  অবশ্যই আইনের আওতায় আসতে হবে।