৪ কোম্পানির বোনাস শেয়ার বিওতে প্রেরণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২০ ১০:৪৫:১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।
কোম্পানি ৪টি হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, কনফিডেন্স সিমেন্ট এবং ফু-ওয়াং ফুডস।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি৪৫টির ঘোষিত বোনাস শেয়ার রোববার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।
এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আলিফ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং ১০ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ২০ শতাংশ, ফু-ওয়াং ফুডস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি ৪টির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














