৫ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২০ ১৩:১৫:৪৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, আরএসআরএম স্টিল ও বিবিএস ক্যাবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

এদিকে আরএসআরএম স্টিল ও বিবিএস ক্যাবলসের যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিএন সুবিধা নেই তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে কোহিনুর কেমিক্যাল ১০ শতাংশ নগদ, ওরিয়ন ফার্মা ১৫ শতাংশ নগদ, ওরিয়ন ইনফিউশন ১৪ শতাংশ নগদ, আরএসআরএম স্টিল ১২ শতাংশ ও বিবিএস ক্যাবলস ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সান বিডি/এসকেএস