শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল এনসিসি ব্যাংক  

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-২০ ১৩:৫৮:৩৬


এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। ঢাকায় দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম।

এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস.এম. আবু মহসীন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু, পরিচালক খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ধসঢ়; উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও মোঃ হাবিবুর রহমান, হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী এবং মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান মোঃ আবদুল্লাহ্ধসঢ়;-আল-কাফি মজুমদারসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে, মধ্যরাতে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ রাজধানীর কমলাপুর, হাইকোর্ট, পলাশীর মোড় ও শান্তিনগরে ছিন্নমূল ভাসমান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং ব্যাংকের শাখাসমূহের মাধ্যমেও এনসিসি ব্যাংক সারাদেশে উল্লেখযোগ্য পরিমাণ কম্বল বিতরণ করেছে।