লুব্রিক্যান্ট উৎপাদনে পরিবেশবান্ধব দুটি প্রযুক্তি সংযোজন করেছে বিএনও
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২০ ১৪:০১:৪৭
লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের বিএনও লুব্রিক্যান্টস ও ট্রান্সফর্মার অয়েলে নতুন দুটি প্রযুক্তি বাংলাদেশে এনেছে। ন্যানো ও নিনাস নামের পরিবেশবান্ধব প্রযুক্তি দুটি ইন্জিনের কার্যক্ষমতা বাড়াতে সক্ষম।
রোববার রাজধানীর সোনারগাঁ হোটেলে দিনব্যাপী এক সেমিনারে প্রযুক্তি দুটির উদ্বোধন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুইডেন অ্যাম্বাসেডর চারলোটা স্কালাইটার বুয়েটের উপাযার্য ড. সাইফুল ইসলাম, কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসাইন। লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সেমিনারে এ খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ন্যানো প্রযুক্তি ইন্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও লুব্রিকোন্স পদ্ধতির নির্গমন কমায়। ফলে এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। অন্যদিকে নিনাস টেকনোলজি ট্রান্সফার্মারের তৈলে ব্যবহার করা হয়, যা পরিবেশ বান্ধব। কারণ এটি নিম্মতাপমাত্রা তৈরি করে। নিনাস সুইডেন ও ন্যানো টেকনোলজি ফিনল্যান্ডের কারিগরি সহায়তায় বাংলাদেশে বিএনও লুব্রিক্যান্ট সংযোজন করেছে।
অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেঘাওয়াট ছাড়িয়েছে। বিদ্যুতের ক্রমবর্ধমান উৎপাদন ও চাহিদা বৃদ্ধিও কারণে এই সংক্রান্ত লুব অয়েলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনীতির বিকাশের কারণে যে কোনো ধরণের পণ্যের চাহিদাও বৃদ্ধি পায়। লুব অয়েল তাদের ন্যায় একটি।
তিনি আরও বলেন, আমরা উন্নতি চাই। তবে সেটি হতে হবে পরিবেশবান্ধব। বিএনও প্রযুক্তি নিয়ে এসছে লুব অয়েলের উৎপাদন। আমরা আশা করছি এটি উন্নয়নকে তরান্বিত করবে এবং পরিবেশের প্রতি সহনশীল হবে।
লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, দেশে শিল্প কারখার স্থাপনের হার বাড়ছে। তাই এই খাতের চাহিদার কথা বিবেচনা করে নতুন প্রযুক্তি দুটি নিয়ে এসেছি। এটি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী, যা ৫০ বছর পর্যন্ত ব্যবহার করার পরও পূন:ব্যবহারযোগ্য। আমরা আশা করি এটি ব্যবহারকারীদের জন্য উপকারী হবে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো অটোমোটিভ, সিমেন্ট, টেক্সটাইল, স্টিল, পেট্টোকেমিক্যাল, ফার্মাসিটিউক্যালস, এগ্রিকালচার, ইন্জিনিয়ারিং কোম্পানি, ফিলিট অর্নার এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানের জন্য একটি সমন্বিত পন্য উৎপাদন। আমাদের বিশ^াস পাইকারি ও খুচরা বিক্রেতা, বিপনন ও লুব্রিকেন্স ব্যবহারকারীগণ এই পন্য ডাটা সিট এর প্রদত্ত তথ্য সমূহের দ্বারা উপকৃত হবেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














