৫ কোম্পানির লভ্যাংশ প্রেরণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২০ ১৫:৫৯:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ , ইফাদ অটোস লিমিটেড, আমরা নেটওয়ার্কস ও আমরা টেকনোলজিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলো লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আর যেসব কোম্পানি নগদ লভ্যাংশ দিয়েছে তারা বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
এদিকে এনভয় টেক্সটাইল, আমরা নেটওয়ার্স ও আমরা টেকনোলজি জানায়, যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিএন সুবিধা নেই তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে এনভয় টেক্সটাইল ১০ শতাংশ নগদের সাথে ২ শতাংশ বোনাস লভ্যাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২ শতাংশ নগদ, ইফাদ অটোস লিমিটেড ২২ শতাংশ নগদের সাথে ১০ শতাংশ বোনস, আমরা নেটওয়ার্ক ও আমরা টেকনোলজি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














