৪ কোম্পানির বোনাস বিওতে জমা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২১ ১০:২৭:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক, রহিম টেক্সটাইল, জাহিন স্পিনিং এবং বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলো আজ সোমবার সিডিবিএলের মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ইনটেক ১১ শতাংশ, রহিম টেক্সটাইল ১০ শতাংশ, জাহিন স্পিনিং ১০ শতাংশ এবং বিডি থাই অ্যালুমিনিয়াম সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

সান বিডি/এসকেএস