মন্ত্রিসভার অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়নে আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২১ ১৪:১৬:২৩
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সোমবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিপরিষদ সভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে মন্ত্রিসভার অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়নে নতুন মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিন উপমন্ত্রী ওই বৈঠকে যোগ দেন।
সভার শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্য মন্ত্রীরা। এরপর শোকপ্রস্তাব করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের। শোক প্রস্তাব পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
পরে স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহবান জানান। এ ছাড়া সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














