ঢাকা উত্তরের ভোটের সিদ্ধান্ত বিকেলে : সিইসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২২ ১২:২৪:২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের বিষয়ে মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নতুন নিয়োগ পাওয়া ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারিদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘সারা বছর বিভিন্ন নির্বাচন থাকে। আজকে বিকেলে কমিশন সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সাথে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’
এসময় কর্মচারিদের উদ্দেশে সিইসি বলেন, নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নিজের জ্ঞানকে প্রসারিত করা যায়।
তিনি বলেন, ‘যারা রাজনীতি করেন তাদের কাছে যেতে হবে। তাদেরকে আপনাদের কর্ম পরিধিও বোঝাতে হবে। আপনাদের মাধ্যমে দেশের সরকার প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা অনুশীলন শিক্ষনীয়। যত বেশি জানার চেষ্টা করবেন। ততবেশি ক্ষেত্র প্রসারিত হবে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














