বিপিএলে লরি ইভান্সকে আইবিবিএলে’র ম্যাচ সেরা পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২২ ১৮:১১:১৮


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ কুমিল্লা  ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের খেলায় ব্যাটসম্যান লরি ইভান্সকে প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করা হয়।

২১ জানুয়ারি ২০১৯ সোমবার ম্যান অফ দ্যা ম্যাচ প্রদান করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিসিবির ডাইরেক্টর মো: এনায়েত হোসেন সিরাজ উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে