মটোরোলা ফোনে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-২২ ১৮:৩৭:১২
নির্দিষ্ট মডেলের ফোনে নিশ্চিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ‘মটো পকেট গরম অফার’ ক্যাম্পেইনের আওতায় সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ব্যাক দেওয়া হচ্ছে। মডেলগুলো হলো- মটোরোলা ওয়ান, মটো ই৫, মটো ই৫ প্লাস এবং মটো ই৪।
এই অফারটি পেতে ক্রয়করা ফোনের আইইএমআই এবং রিটেল কোড লিখে এসএমএস পাঠাতে হবে। যেমন: ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে Moto<Space>IMEI<Space>RT Code এবং পাঠিয়ে দিতে হবে ০৪৪৪৫৬৫২৫৫৮ নম্বরে। ফিরতি এসএমএস-এ ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।
র্স্মাট টেকনোলজির মোবাইল ডিভাইস বিভাগের পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘গত স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে মটোরোলা প্রথম বারের মতো অংশগ্রহণ করে এবং ক্রেতাসাধারনের অন্যতম আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিপুল সংখ্যক ক্রেতা ৩ দিনের মেলার মটোরোলার প্যাভিলিয়নে ভিজিট করেন। ক্রেতাদের এই আগ্রহ ও তাদের অনুরোধের প্রেক্ষিতে মটোরোলা ‘মটো পকেট গরম অফার’ ঘোষণা করেছে।’
বর্তমান বাজারে মটো ই৪ ফোনের দাম ১১,৯৯০ টাকা, মটো ই৫ ১৪,৯৯০ টাকা, মটো ই৫ প্লাস ১৭,৯৯০ টাকা এবং মটোরোলা ওয়ান ২৩,৯৯০ টাকা।
মটোরোলা সম্পর্কে:
মটোরোলা বিশ্ববিখ্যাত লেনোভোর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। দীর্ঘ ১০ বছর বিরতী দিয়ে কোম্পানিটি বাংলাদেশের বাজারে নতুন নতুন ফোন এনেছে। বাংলাদেশের মটোরোলার ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। আরো জানতে ভিজিট করুন: http://www.moto.smart-techbd.com/ অথবা www.facebook.com/HelloMotoBangladesh
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














