স্বাবলম্বী পরবর্তী প্রজন্ম গড়ে তুলতে Uber এর প্রতিজ্ঞা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২২ ১৯:০৭:৪০


বাংলাদেশে Uber এর কার্যক্রম চলছে ২ বছরের বেশি সময় ধরে। এই অল্প সময়ে আমরা অনেক ড্রাইভার-পার্টনারদের গল্প জানতে পেরেছি যাদের জীবনে ইতিবাচকভাবে প্রভাব ফেলেছে। এর মাঝেই কখনো কখনো কিছু গল্প আমাদের হৃদয় কে ছুঁয়ে যায়; শাহনাজের গল্প ঠিক তেমনই।

শাহনাজ আক্তার একজন UberMOTO ড্রাইভার যিনি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন তার সাহসিকতা ও কাজের প্রতি তার আনুগত্যের কারণে। Uber কে তার আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়ে শাহনাজ তার দুই মেয়েসহ তার পরিবারের দেখাশোনা করেন। শাহনাজ স্বপ্ন দেখেন তার দুই মেয়েকে স্বাধীন ও স্বাবলম্বী করে বড় করে তোলার।

Uber সবসময়ই ড্রাইভার-পার্টনারদের আরো উন্নত জীবন দেয়ার জন্য সচেষ্ট। আমাদের লক্ষ, Uber এর মাধ্যমে আয়ের পাশাপাশি ড্রাইভার-পার্টনাররা যেন তাদের ও তাদের পরিবারের জন্য আরো নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এই লক্ষের প্রতি আরেক ধাপ এগিয়ে যেতেই GenerationNext নামে নতুন এক উদ্যোগ নিয়েছে Uber। এই কার্যক্রমের আওতায় ড্রাইভার-পার্টনারদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসার পাশাপাশি নির্বাচিত ড্রাইভার-পার্টনারদের পরিবারের জন্য স্কুলে বৃত্তির ব্যবস্থা করবে Uber।

GenerationNext শুরু হতে যাচ্ছে শাহনাজ আক্তারকে দিয়ে, যার দুই মেয়ের জন্য অন্তত এক বছরের বৃত্তির ব্যবস্থা করেছে Uber। এই উদ্যোগে অংশগ্রহণের জন্য দুইটি স্কুল কর্তৃপক্ষের প্রতি Uber কৃতজ্ঞ।

কিছুদিন আগে আমরা শাহনাজ আক্তার ও তার দুই মেয়েকে Uber অফিস আমন্ত্রণ জানিয়েছিলাম। এই সুযোগে আমরা পরিচিত হয়ে যাই সেই ব্যক্তিটির সাথে যিনি তার গল্পের মাধ্যমে আরো অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করছেন। শাহনাজের জীবনের গল্প এবং তার দুই মেয়েকে নিয়ে তার স্বপ্ন আমাদের সামনে আবারো ড্রাইভার-পার্টনারদের প্রতি Uber এর দায়িত্ব তুলে ধরে। শাহনাজের সাথে এক দারুন আড্ডার অংশবিশেষ এখানে তুলে ধরা হলো আপনাদের জন্য।

নিজের সম্পর্কে আমাদের কিছু বলুন।

ঢাকার এক দরিদ্র পরিবারে আমার জন্ম এবং বড় হওয়া। বিবাহিত হলেও এখন আমি আমার দুই মেয়েকে নিয়ে আলাদা থাকি। মেয়েদের বাবা তাদের কোনো দায়িত্ব বহন করেন না। আমার দুই মেয়ের একজন নবম শ্রেণীতে এবং আরেকজন প্রথম শ্রেণীতে পড়ে। এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো আমার মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলা যেন ভবিষ্যতে তাদের আমার মতো কষ্টের সম্মুখীন হতে না হয়। তাই আমি বাইক কিনে Uber এ ড্রাইভার হিসেবে রেজিস্টার করি।

Uber এর সাথে আপনার যাত্রা কেমন যাচ্ছে?

Uber আমাকে আমার কাজের সময় নির্ধারণ করার স্বাধীনতা দেয়। আমি প্রতিদিন আমার মেয়েদের স্কুলে দিয়ে, বাসার সব কাজ শেষ করে Uber এ ট্রিপ দিতে বেরিয়ে পড়ি। এর ফলে আমি কাজের পাশাপাশি বাসায় যথেষ্ট সময় দিতে পারছি। এছাড়া Uber থেকে আমার আয় দিয়েই আমি আমার পরিবারের সব খরচ বহন করতে পারছি এবং আমার সব ঋণও পরিশোধ করছি।

রাইড শেয়ারিং এ একজন মহিলা ড্রাইভার হিসেবে আপনাকে কি ধরণের সমস্যার মুখোমুখি হতে হয়?

আগে অনেক সমস্যা হতো। অনেক সময় রাইডাররা মহিলা ড্রাইভার দেখে ট্রিপ ক্যানসেল করে দিতেন। কিন্তু Uber এ যুক্ত হওয়ার পর থেকে এমন সমস্যা হচ্ছে না। এমনকি Uber এর রাইডাররা খুবই আন্তরিক এবং সকলেই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন।

আপনার বাইকটি চুরি হয়ে যাওয়ার ঘটনাটি সম্পর্কে কিছু বলুন।

কিছুদিন আগে আমাকে পার্ট-টাইম কাজের লোভ দেখিয়ে একজন আমার বাইকটি চুরি করে নিয়ে যায়। বাইক চুরির ঘটনার পর অনেকেই আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তাদের সকলের প্রতি চির কৃতজ্ঞ। কিন্তু আমি কারো কাছ থেকে আর্থিক সাহায্য না নিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে আমার পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতে চাই। পুলিশ, সাংবাদিক, Uber কর্তৃপক্ষ এবং ইন্টারনেটে দয়াবান মানুষের সহযোগিতায় আমি সৌভাগ্যক্রমে আমার বাইকটি ফিরত পেয়ে যাই।

Uber এর কোন জিনিসটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে?

Uber এ আমি আমার কাজের মূল্য এবং স্বীকৃতি দুইটিই পাই। শুধু আমার রাইডাররাই নয় বরং Uber কর্তৃপক্ষও আমাকে আমার কাজের জন্য সম্মান ও এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছে। সবচেয়ে বড় কথা হল যে আমার মতো অনুগত ড্রাইভার-পার্টনারদের প্রতি Uber অনেক যত্নশীল। কিছুদিন আগেই Uber থেকে আমাকে জানানো হয় যে আমার মেয়েদের আগামী এক বছরের পড়াশোনার দায়ভার নিচ্ছে Uber। এমনকি আমাকে দিয়েই শুরু হচ্ছে Uber এর GenerationNext প্রোগ্রাম। আমি খুবই অবাক হয়েছি এবং একই সাথে অনেক আনন্দিত যে Uber এমন একটি পদক্ষেপ নিয়েছে।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় Uber এর এই প্রচেষ্ঠা কিভাবে আপনাকে সহায়তা করতে পারবে?

এই উদ্যোগ আমাকে ভীষণভাবে সাহায্য করবে। Uber কর্তৃপক্ষ ইতোমধ্যে মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং আরবান প্রিপারটরি স্কুল এর সাথে কথা বলে সব ব্যবস্থা করে ফেলেছেন। আমার দুই মেয়ে এই দুই স্কুলে পড়ছে এখন। যেহেতু তাদের স্কুলের দায়ভার Uber নিয়েছে, তাই এই অর্থটুকু আমি আমার মেয়েদের ভবিষ্যতের জন্য  জমাতে পারবো। একই সাথে তাদের পড়াশুনাটাও নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবো।

আমার বিশ্বাস যে এটা আমার মেয়েদের স্বাধীন ও স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে সাহায্য করবে এবং এর মাধ্যমে আমি তাদের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে পারবো। Uber এর এই পদক্ষেপের জন্য আমি চির কৃতজ্ঞ।

শাহনাজ আক্তার একজনই আছেন কিন্তু তার মতো অনেকেই আছেন যারা Uber এর উপর নির্ভর করে তাদের স্বপ্ন পূরণের যাত্রা চালিয়ে যাচ্ছেন। তাদের সহযাত্রী হয়ে Uber তার ড্রাইভার-পার্টনার এবং তাদের সন্তানদের জীবনমান উন্নয়নের পথে সবসময় কাজ করে যাবে। শুধু আর্থিক সাহায্যই না বরং তাদের জীবনের অন্যান ক্ষেত্রেও Uber তাদের সাথে থাকবে। আমাদের এই উদ্যোগগুলো আমাদের ড্রাইভার-পার্টনারদের জীবনে কতটুকু ভূমিকা রাখতে পারবে তা প্রোগ্রামের ভিন্নতা ও পরিসরের উপর নির্ভর করবে। কিন্তু আমাদের লক্ষ্য সবসময়ই থাকবে আমাদের ড্রাইভার-পার্টনার ও তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার পথের কাজ করা।কারণ সবে তো শুরু মাত্র!