দুই মিউচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৩ ১৮:১৯:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.০৯ টাকা।
এদিকে, অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৪৮ টাকা, ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৮ টাকা।
আর বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ৩১ ডিসেম্বর,২০১৮ পর্যন্ত ইউনিট প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৩.৫৩ টাকা।
এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.১১ টাকা।
এদিকে, অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৫১ টাকা, ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫১ টাকা।
আর বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ৩১ ডিসেম্বর,২০১৮ পর্যন্ত ইউনিট প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪.৫০ টাকা।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














