অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৪ ১৫:০২:৪১


ন্যাশনাল ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অগ্নি দূর্ঘটনা প্রতিরোধ ও দূর্ঘটনায় করনীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে একটি ফায়ার ড্রিল মহড়া, উদ্ধার অভিযান ও প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন অনুষ্ঠানটি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মাননীয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব জয়নুল হক সিকদার এর নির্দেশনায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের যৌথ উদ্ব্যোগে সিষ্টেম এন্ড অপারেশনস ডিভিশনের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর শেখ মোঃ ইউসুফ রেজা (অবঃ) এর তত্ত্বাবধানে অদ্য ২৩শে জানুয়ারী-২০১৯ইং তারিখে দুপুর ১২ঘটিকায় ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্য্যালয়ে (১৮-দিলকুশা বা/এ, ঢাকা) অনুষ্ঠিত হয়।

উক্ত মহড়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ওয়াসিফ আলী খান, এম এ ওয়াদুদ এবং এ এস এম বুলবুল সহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে