গরীব ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৪ ২০:০৭:০৩
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের গরীব ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। সম্প্রতি (গত ১৪ জানুয়ারি) ইউনিয়নের একটি রিসোর্টের মসজিদ প্রাঙ্গনে এসব কম্বল বিতরণ করেন ক্লাবের প্রেসিডেন্ট মাসুম বিল্লাহ ও মহাসচিব রওশন হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ফারুক, স্থানীয় ব্যবসায়ী ফারুক হোসেন এবং ইস্টার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অ্যান্ড ইনচার্জ মো. সোহেল রানা। অনুষ্ঠানটি তত্বাবধান করেন সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সমন্বয়কারী ও জিইডি সেলের সহযোগী অধ্যাপক শারমিন ইসলাম।
ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব গরীব ও শীতার্তদের পাশে দাঁড়ানো ছাড়াও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সময় নানান সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














