শেয়ার দর বৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৮ ১৬:২৯:০৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর রবিবার ছিল ২৮ টাকায়। সোমবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৩০.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৯.১৮ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.১১ শতাংশ, সোনালী আঁশের ৭.৩৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬.৮০ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৫.৯৯ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.১৮ শতাংশ, আজিজ পাইপসের ৪.৮৬ শতাংশ এবং মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার দর ৪.৪৯ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস