স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩০৭ তম বোর্ড সভা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৯ ০৯:৩৬:০১


স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩০৭ তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস এ এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, এস. এস. নিজামুদ্দীন আহমেদ, নজমুল হক চৌধুরী এবং মো. নাজমুস সালেহীন সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মামুন-উর-রশিদ, এএমডি মো. তারিকুল আজম এবং ডিএমডি মো. মোতালেব হোসেন। বিজ্ঞপ্তি