ইউনিভার্সেল মেডিকেল হাসপাতালের সঙ্গে অভিনয় শিল্পী সংঘের চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৯ ১২:২৫:৪৩


রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে গত রবিবার একটি দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন, মিডিয়া হেড সাহেদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট মো. আমিনুল ইসলাম (সুমন), মো. শহিদুল ইসলাম শিশির, সিনিয়র এক্সিকিউটিভ ক্রিয়েটিভ সার্ভিসেস ফরহাদ হোসেন ও এক্সিকিউটিভ ব্র্যান্ড ডেভেলপমেন্ট চৌধুরী ফরহাদুজ্জামান এবং অভিনয় শিল্পী সংঘ এর সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, অভিনেত্রী তানিয়া আহমেদ, অভিনেতা আহসানুল হক মিনু ও অভিনেত্রী বন্যা মির্জা প্রমূখ। বিজ্ঞপ্তি