এক বছরে ৩১০৩টি সড়ক দুর্ঘটনায় ঝড়েছে ৪৪৩৯ প্রাণ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৯ ১৩:৫৭:৩৮
গত বছর সারাদেশে ৩১০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এসব দুর্ঘটনায় ঝড়েছে ৪৪৩৯ প্রাণ। নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ২০১৮ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নিসচা সভাপতি ইলিয়াস কাঞ্চন এসব তথ্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় ৪৪৩৯ জন মানুষের প্রাণ গেলেও ৭ হাজার ৪২৫ জন আহত হয়েছেন। হাসপাতালে ভর্তির পর ৭৪০ জন মারা গেছেন। তবে মৃত্যুর সংখ্যা ২০১৭ সালের চাইতে ২৪৬ জন কমেছে।’
এর আগে ২৫ জানুয়ারি বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালে সড়কে ৫ হাজার ৫১৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৭ হাজার ২২১ জন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন। সড়ক, রেল, নৌ ও আকাশপথের মোট দুর্ঘটনার সংখ্যা ৬ হাজার ৪৮টি। এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৭ হাজার ৭৯৬ জন। আহতের সংখ্যা ১৫ হাজার ৯৮০।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














