জাতীয় সংসদ অধিবেশন শুরু,আবারো স্পিকার ড. শিরীন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩০ ১৫:৪৩:৩২
একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার ৩০ জানুয়ারী জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে।
এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল হামিদ রাষ্ট্রপতি হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল ড. শিরীন শারমিন প্রথমবারের মতো নারী স্পিকার হিসেবে দায়িত্ব পান।
বুধবার একাদশ জাতীয় সংসদের স্বাগত অধিবেশনেই তিনি আবারও স্পিকার হিসাবে নির্বাচিত হন। ১৩ তম স্পিকার হিসাবে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবেও নিজের নাম লেখান ড. শিরীন শারমিন চৌধুরী।
ইতোমধ্যে ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এর আগে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ টি আসনে জয় লাভ করেন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৮ টি আসন। মহাজোটের এমপিরা শপথ নিলেও এখনও শপথ নেননি ঐক্যফ্রন্টের ৮ এমপি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














