ইসলামী ব্যাংকে `সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-০২ ০১:২৬:১৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড `সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম:
সিনিয়র এক্সিকিউটিভ (আইসিটি উইং)
যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে নূন্যতম স্নাতকোত্তর পাস করতে হবে। এই জন্য পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম:
- আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।
- ঠিকানায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড সিএইচআরও, হিউম্যান রিসোর্স উইং , ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা সি/এ ঢাকা
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














