এনসিসি ব্যাংক-সিটি হাসপাতালের চুক্তি, থাকছে বিশেষ ছাড় ও কিস্তি সুবিধা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৩ ১১:০৪:৫৪
এনসিসি ব্যাংক এর ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকবৃন্দ এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদবৃন্দ সিটি হাসপাতালের বিভিন্ন সেবায় বিশেষ ছাড় এবং সুদবিহীন কিস্তি সুবিধা পাবেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্যাথলজিতে ২০%, রেডিওলোজি ও ইমেজিং সেবায় ১৫%, রুম ভাড়ায় ১০% পর্যন্ত বিশেষ ছাড়সহ কার্ডহোল্ডারগণ সুদবিহীন ১২ মাসের কিস্তি সুবিধা পাবেন পাবেন। বুধবার (৩০/০১/২০১৯ ইং) এনসিসি ব্যাংক এবং বিআরবি হাসপাতাল এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও হেড অব কার্ডস মুহাম্মদ এইচ.কাফী এবং বিআরবি হাসপাতালের এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ মাহবুব আলম, এফসিএমএ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ খন্দকার নাইমুল কবির ও মোঃ হাবিবুর রহমান এবং বিআরবি হাসপাতালের এর হেড অব বিজনেস ডেভলপমেন্ট মিজানুর রহমান ও সহকারী- মহাব্যবস্থাপক (করপোরেট) মোঃ রেজাউল হক ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














