প্রাণের বইমেলায় প্রণের পরিবেশ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-০৪ ১১:৫৩:৩৯
প্রতিবারের মত এবারও শুরু হয়েছে বইমেলা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বইপ্রেমীদের এমনই উচ্ছাস অবলোকন করতে দেখা যায় স্টলের ডিজাইনের বৈচিত্র্যে।
চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। চলতে ফিরতে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করছেন পাঠকরা। প্রতিটি স্টলের মাঝে রয়েছে চলাফেরার প্রশস্ত পথ। প্রকাশকরাও বলছেন, ‘এবারের মেলার বিন্যাস হয়েছে পাঠকবান্ধব। আর নয়নাভিরাম এমন পরিবেশে বইপ্রেমী দর্শনার্থীরাও ঘুরে বেড়িয়েছেন স্টল থেকে স্টলে।
সাপ্তাহিক কর্মদিবসের দিন বিকেল তিনটায় মেলার প্রবেশ পথ খুলে দেওয়ার পর থেকেই মেলা প্রাঙ্গণের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপ্রেমী মানুষ মেলায় প্রবেশ করেন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্টল নির্মাণের দ্রব্যাদি, ধূলো-বালি, সঙ্গে দেখা মেলেনি বিগত বছরের মতো বইপ্রেমী, দর্শনার্থীদের।
মেলার বিষয়ে অন্যান্য বেশকিছু প্রকাশনা সংস্থার কর্মকতাদের সঙ্গে কথা বললে-তারা জানান, প্রতিবছর মেলার শুরুর পর পরই তেমন জমে ওঠে না। বইও বিক্রি তেমন হয় না। এই সময়ে যেসব বইপ্রেমী মেলায় আসেন তাদের প্রায় সবাই বিভিন্ন প্রকাশনা সংস্থার বইয়ের ক্যাটালগ সংগ্রহ করেন। এসব ক্যাটালগ দেখে মেলার মাঝামাঝি সময়ে বই কিনতে আসেন। এবারও সেই রকমটাই হবে বলে আমাদের বিশ্বাস।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














