এসবিএসি ব্যাংকের সঙ্গে সিগ্যাল হোটেলের সমঝোতা চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৬ ১৫:৩১:২৯
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও কক্সবাজারের সিগ্যাল হোটেলের মধ্যে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারকে চুক্তি স্বাক্ষর হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং সিগ্যাল হোটেলের সেলস্ অ্যান্ড মার্কেটিং প্রধান মোঃ রাজিবুল হাসান।
এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, হেড অব ব্যাংকিং অপারেন্স আবু বায়জিদ শেখ, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট, ক্রেডিট, প্রিভিলিজ কার্ডধারী ও কর্মরতরা হোটেলের বিভিন্ন সেবায় ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














