রাজশাহীতে বেসিক ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৬ ১৫:৩৬:০১


সম্প্রতি রাজশাহীতে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব আহম্মদ হোসেন এই এটিএম বুথের শুভ উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব হাসান তানভীর, জনাব এ.কে.এম. মাসুদ-উর-রহমান, জনাব মোঃ ইছমাইল, জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, শাখা ব্যবস্থাপক জনাব রকিবুল হাসান, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।