জেলা ভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-১০ ১১:২৯:০৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে। জেলা ভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে।’
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলাভিত্তিক মাস্টার প্লান তৈরি ও তা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন এ সময় তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও বেশি শ্রম দিতে হবে।’
এর আগে রোববার সকাল সোয়া ১০টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














