আইসিএমএবি’র ক্যারিয়ার কাউন্সেলিং ও শিক্ষাবৃত্তি বিতরণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১১ ১৬:২৯:৩০


সম্প্রতি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল আয়োজিত ক্যারিয়ার কাউন্সেলিং ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।