পাকিস্তানি হাইকমিশনারকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে তলব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১২ ১৯:৪৭:৪০
পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করায় ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।
এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মোহাম্মদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করা হয়েছে। এর প্রতিবাদে এবং বিষয়টি কী তা জানার জন্য ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে ডাকা হয়েছিল।
তিনি বলেন, ঢাকা এদিন কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে । পাশাপাশি লিখিত একটি প্রতিবাদপত্রও দেওয়া হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














