২ সিকিউরিটিজ হাউজকে ৫ লাখ টাকা জরিমানা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৩ ১৭:০৮:৫৫
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২ সিকিউরিটিজ হাউজের বিরুদ্ধে নানা অনিয়ম খুঁজে পেয়েছে ।
প্রতিষ্ঠানগুলো হলো: সাদ সিকিউরিটিজ (ডিএসই ট্রেক নং ১১৮) এবং সালতা কেপিট্যাল লিমিটেড (ডিএসই ট্রেক নং ৯৫) । সিকিউরিটিজ আইন লংঘন করায় হাউজগুলোকে দুটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
বুধবার অনুষ্ঠিত কমিশনের ৬৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সাদ সিকিউরিটিজ সমন্বিত গ্রাহক হিসাবে ৩১ মে ২০১৮ তারিখে ৩ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬২০ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং রুল ৮এ (২) লংঘন করা হয়েছে। আর পরিচালকদের ঋণ প্রদান ও পর্যাপ্ত ব্যালেন্স না থাকা সত্ত্বেও টাকা উত্তোলনের মাধ্যমে বিএসইসির নির্দেশনা নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ৪(৪) এর ডিড অব এগ্রিমেন্টের ক্লস ৫ ভঙ্গ হয়েছে। এছাড়া নগদ হিসাবে ঋণ দিয়ে মার্জিণ রুলস ও ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুলস ৮(১)(সিসি)(আই) ভঙ্গ হয়েছে। এ কারণে হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
এদিকে, সালতা কেপিট্যাল সমন্বিত গ্রাহক হিসাবে ৩১ মে ২০১৮ তারিখে ৩ লাখ ২২ হাজার ৭২০ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং রুল ৮এ (২) লংঘন করা হয়েছে। আর অনুমোদিত প্রতিনিধির নামে বিও হিসাব খুলে পরিচালনা এবং নগদ হিসাবে ঋণ প্রদানের মাধ্যমে বিএসইসির নির্দেশনা নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ৪(৪) এর ডিড অব এগ্রিমেন্টের ক্লস ৫ ভঙ্গ হয়েছে। এছাড়া ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে ঋণ দিয়ে মার্জিণ রুলস ভঙ্গ করেছে। এ কারণে হাউজটিকে ৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













