এনসিসি ব্যাংকের  “ব্যাংক গ্যারান্টি মডুউল ইন সিবিএস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৩ ১৭:৩৮:২৩


এনসিসি ব্যাংকের “ব্যাংক গ্যারান্টি মডুউল ইন সিবিএস” শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে শেষ হয়েছে।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের আরেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী, আইটি (বিজনেস সলুশোন) প্রধান মোঃ ইউনুস খান এবং ক্রেডিট এ্যাডমিনিশট্রেশন বিভাগের প্রধান সাইফ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সিটিটিউটের প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ব্যাংক গ্যারান্টি মডুউলের বিভিন্ন সূক্ষ বিষয় নিয়ে কথা বলেন এবং এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।