চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, চিরনিদ্রায় ৮ জন
জেলা প্রতিনিধি আপডেট: ২০১৯-০২-১৭ ১০:৫৯:০০
চট্টগ্রামের চাক্তাই এলাকার একটি বস্তিতে আগুন লেগে ৮ জন মারা গেছেন।
শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ আগুন লাগে। আগুনে বস্তির প্রায় ২০০ ঘর পুড়ে গেছে।
নিহতরা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাতপরিচয় দুজন।
ইলিয়াস হোসেন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা তিন পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছেন। নিহতদের প্রাথমিকভাবে দাফনের জন্য ২০ হাজার টাকা করে সহায়তারও ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এই কমিটিতে চারজনকে রাখা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














