জাজিরা প্রান্তে বসেছে অষ্টম স্প্যান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-২০ ১৩:২৮:২৫
আজ বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর অষ্টম স্প্যানটি বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো পদ্মা সেতুর টানা ১ হাজার ২০০ মিটার। পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম ও প্রকল্পের দায়িত্বশীল একাধিক নির্বাহী প্রকৌশলী এ তথ্য নিশ্চিত করেন।
মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. কাদের জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে স্প্যান বসানোর কাজ। বেলা সোয়া ১১টায়ও চলছে বসানোর কাজ। তিনি জানালেন, ঘন কুয়াশার কারণে বিলম্বিত হয়েছে।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানিয়েছে, ‘৬-ই’ নম্বরের এ স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তে একটানা সপ্তম স্প্যান বসানো হলো। এ নিয়ে উভয় প্রান্তে স্প্যান বসানোর সংখ্যা দাঁড়াল ৮টি। তিনি আরও জানান, পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভর করে কোনো মাসে একটি-দু’টি অথবা ৩টি পর্যন্ত স্প্যান বসানো হবে খুঁটির ওপর।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














