বৃহস্পতিবার বন্ধ পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২০ ১৫:৪৮:৪৯


মহান একুশে ফেব্রুয়ারী, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারের সব দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় দেশের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই দেশের উভয় স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামীকাল ২১ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার আর পরবর্তী ২২,২৩ ফেব্রুয়ারী দুইদিন সাপ্তাহিক বন্ধ থাকায় টানা ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।টানা ৩ দিন ছুটির পর আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে উভয় স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন শুরু হবে।

সান বিডি/এসকেএস