মার্কেন্টাইল ইন্স্যুরেন্স সাপ্তাহিক গেইনারের শীর্ষে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২২ ১৫:১৩:৩০
বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজার পতনে শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬.৮০ টাকায়। আর ২০ ফেব্রুয়ারি (বুধবার) সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৩.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর সপ্তাহের ব্যবধানে ৬.৫০ টাকা বা ২৪.২৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলের ১১.৫৪ শতাংশ, মুন্নু সিরামিকের ৯.২৭ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৭.০৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬.৮৮ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৬.৬১ শতাংশ, ডাচবাংলা ব্যাংকের ৬.৩২ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৬.২৫ শতাংশ, এস আলমের ৫.৯৬ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৬৭ শতাংশ বেড়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













