পদ্মাসেতুর কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-২৪ ১৩:২৩:১২


রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ এর বোরিং কার্যক্রম এবং শহরের লালখান বাজার হতে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন শেষে সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিশ্বব্যাংক। এ নিয়ে কানাডার আদালতে মামলাও হয়েছিল। কিন্তু সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক। পতেঙ্গার রিং রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরো বলেন, দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই।

তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দিতে সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। দুটি প্রকল্পের উদ্বোধনের পর মোনাজাত ও দোয়ায় অংশ নেন তিনি।

চট্টগ্রামে মেট্রোরেল করা যায় কি না সে ব্যাপারে নেত্রীর চিন্তাভাবনা রয়েছে বলেও এ সমাবেশে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, চীনের রাষ্ট্রদূত ও মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।