দায়িত্বশীল সাংবাদিকতার জাগরণ ঘটাবে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৫ ১৭:২৩:৫৯


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি  প্রকাশিতব্য দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।

রবিবার ২৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর স্বাধীনতার পক্ষে কথা বলবে প্রকাশিতব্য দৈনিক চট্টগ্রাম প্রতিদিন। এই পত্রিকাটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে বাংলাদেশের উন্নয়নচিত্র তুলে ধরবে, দায়িত্বশীল সাংবাদিকতার জাগরণ ঘটাবে এবং জনগনের মুখপাত্র হয়ে জনগনের কথা বলবে। তিনি আরো বলেন, পত্রিকাটি পজেটিভ বাংলাদেশের পক্ষে কাজ করবে।