বৃহস্পতিবার বন্ধ পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৬ ২০:৪৪:৪৯
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) লেনদেন আগামী বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে । বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেছেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী।
তিনি বলেন, ব্যাংকিং সেবার সাথে আমাদের সেবা সম্পৃক্ত। ব্যাংকিং সেবা বৃহস্পতিবার বন্ধ থাকার কারণে আমরা আমাদের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচন উপলক্ষে ভোটের দিন বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সাথে বাংলাদেশ ব্যাংকও সাধারণ ছুটি ঘোষণা করেছে। তফসিলি ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













