‘চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৩ ১৭:০২:২৮
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের আগ্রাবাদ শাখায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম চৌধুরী খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান। ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম জোনের প্রধান জসিম উদ্দীনের সভাপতিত্বে আগ্রাবাদ শাখার প্রধান মেজবাহ উদ্দীন আহমেদসহ চট্টগ্রাম অঞ্চলের সব শাখা প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














