যমুনা ব্যাংকের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেমিনার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৪ ১৬:১০:০৯
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে আইডিইবি ঢাকায় “ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গুরুত্ব ও তাৎপর্য ” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর সাবেক চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুশাররফ হুসাইন সহ পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ। সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














